Showing posts with label বয়লার জ্ঞান. Show all posts
Showing posts with label বয়লার জ্ঞান. Show all posts

Thursday, October 17, 2024

ইনহিবিটরস (Inhibitors)

 ইনহিবিটরস 

ইনহিবিটর ব্যতীত, অ্যাসিড দ্রবণগুলি বয়লার মেটালকে ক্ষতি করে যেমন সহজেই ডিপোজিটস গুলোকে নষ্ট করে। ইনহিবিটরস ব্যবহারের ফলে বয়লার মেটালের সাথে এসিডের কেমিক্যাল রিএ্যাকশন ব্যাপকভাবে হ্রাস পায়. ইনহিবিটরগুলির মধ্যে রয়েছে আর্সেনিক যৌগ , বেরিয়াম সল্ট , স্টার্চ, কুইনোলিন এবং পাইরিডিন । 



বাণিজ্যিক ইনহিবিটর গুলি বিভিন্ন নামে বিক্রি হয়। অন্যান্য ইনহিবিটরগুলি প্রস্তুতকারক সংস্থা কর্তৃক সম্পূর্ণ অ্যাসিড পরিষ্কার সার্ভিস হিসেবে সরবরাহ করে।


Wednesday, October 16, 2024

প্রয়োজনীয় সংখ্যক মাউন্টিংস ও এক্সেসরীজ (Required Mountings and accessories)

 প্রয়োজনীয় সংখ্যক মাউন্টিংস ও এক্সেসরীজ নিশ্চিত করা

প্রত্যেক বয়লারে প্রয়োজনীয় সংখ্যক মাউন্টিংস সংযোজন করা বাধ্যতামূলক, বিভিন্ন দেশের রেগুলেশন/কোড অনুসারে এর সংখ্যা ভিবিন্ন দেশের জন্য ভিবিন্ন রকম। বাংলাদেশ বয়লার রেগুলেশন অনুসারে প্রয়োজনীয় সংখ্যক মাউন্টিংস হচ্ছে -

১) দুটি সেফটি ভালভ (সর্বনিম্ন ব্যাস ৩/৪˝) 

২) দুটি ওয়াটার লেভেল ইন্ডিকেটর 

৩) একটি প্রেসার গেজ 

৪) একটি স্টীম স্টপ ভালভ 

৫) একটি ফিড চেক ভালভ 

৬) দুটি ফিড পাম্প যদি হিটিংসারফেস ১৫০ বর্গফুটের বেশী হয় 

৭) একটি ব্লো-ডাউন ভালভ 

৮) ইন্টারনাল ফার্নেসযুক্ত বয়লারের জন্য একটি ফিউজিবল প্লাগ 

৯) পরিদর্শকের প্রেসার গেজ স্থাপনের জন্য ব্যবস্থা 

১০) বয়লারের ভিতরে পরিস্কার করার জন্য ম্যানহোল 

এজন্য বয়লার ক্রয় এর পূর্বে রেগুলেশন/কোড অনুসারে প্রয়োজনীয় সংখ্যক মাউন্টিংস এর সরবরাহ নিশ্চিত করে বয়লার ক্রয় করতে হবে। অন্যথায় বয়লার নিবন্ধন করতে যেমন সমস্যায় পড়তে হবে তেমনি বয়লারের নিরাপত্তা ঝুঁকিও থেকে যাবে।


Tuesday, October 15, 2024

বয়লার ডি-স্কেলিং-কেমিক্যাল ক্লিনিং

 বয়লার ডি-স্কেলিং 


কেমিক্যাল ক্লিনিং

বেশিরভাগ ক্ষেত্রে ওয়াটার সাইড পরিষ্কার করার জন্য পছন্দের পদ্ধতি হচ্ছে মেকানিক্যাল ক্লিনিং। কেমিক্যাল (অ্যাসিড) ক্লিনিং এর জন্য বিশেষ অনুমোদনের প্রয়োজন কারণ এর জন্য প্রয়োজন ব্যয়বহুল সরঞ্জাম এবং ব্যাপক নিরাপত্তা সতর্কতা।

ওয়াটার সাইড এর মিল স্কেল  দূর করার জন্য ইনহেবেিটড এসিড ক্লিনিং ব্যবহার করা হয়।



মেকানিক্যাল ক্লিনিং এর সাথে তুলনা করলে, বয়লারের কেমিক্যাল ক্লিনিং এ নিম্নলিখিত সুবিধা পাওয়া যায়-

১) ক্লিনিং কাজে সময় কম লাগে,

২) বিভিন্ন পার্টস কম খুলেও ক্লিনিং কার্য সম্পাদন করা যায়,

৩) খরচ কম লাগে,

৪) কম শ্রমিকে কাজ হয়,

৫) দুর্গম জায়গাতে যেখানে মেকানিক্যাল ক্লিনিং সম্ভব নয় সেখানেও ক্লিনিং করা সম্ভব হয়।


Wednesday, October 2, 2024

মানসম্মত বয়লারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট

 একটি মানসম্মত বয়লারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট:


১) এটি কম জ্বালানিতে অধিক বাষ্প তৈরী করবে।

২) বয়লার স্থাপন ব্যয় কম হবে। 

৩) বয়লার চালানো খুব বেশী জটিল হবে না।

৪) বাষ্পের লোডের কম বেশীতে বয়লার পরিচালনায় কোন সমস্যা হবে না।

৫) অল্প সময়ে বা দ্রুত চালু করার ব্যবস্থা খাকতে হবে।



৬) স্থাপনের জন্য বেশী জায়গার প্রয়োজন হবে না।

৭) বয়লারের ওজন বেশী হবে না।

৮) বিভিন্ন সংযোগ এর পরিমান কম হবে এবং পরিদর্শন সহজ হবে।

৯) বয়লারের তাপতলে কোন স্কেল ও কাদা জমবে না।

১০) বয়লারের টিউব পরিবর্তন ও মেরামত করার সহজ ব্যবস্থা থাকতে হবে।

১১) বয়লার তৈরীতে প্রচলিত বিদ্যমান আইন ও কোড সম্পূর্ন অনুসরণ করতে হবে।


Saturday, October 16, 2021

ইকোনোমাইজার ব্যবহার এর উপকারিতা

 ইকোনোমাইজার ব্যবহার এর উপকারিতা-

১) ইকোনোমাইজার ব্যবহার এর ফলে ১৫-২০% জ্বালানি সাশ্রয় হয়।

২) এটি বাষ্প উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দেয় কারন ইকোনোমাইজার ব্যবহারে পানি হতে বাষ্প উৎপাদনে কম সময় লাগে।

৩) বয়লার টিউবে স্কেল জমতে দেয় নাকারন ইকোনোমাইজার ব্যবহারে স্কেল ইকোনোমাইজার টিউবে জমা হয় যা পরিস্কার করা সহজ।

৪) যেহেতু ফিড ওয়াটার গরম হয়ে বয়লারে প্রবেশ করে তাই তাপমাত্রার ভেরিয়েশন কম হয়। এজন্য তাপমাত্রার ভেরিয়েশনের জন্য স্ট্রেইন  হওয়ার সুযোগ কম।




এটা লক্ষণীয় যে ফিড ওয়াটারের তাপমাত্রা সবসময় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশী হওয়া উচিত অন্যথায় ফ্লু গ্যাসের ময়েশচারের কারনে বয়লার টিউবে ক্ষয়  হওয়ার আশংকা থাকে।


Thursday, September 3, 2020

এয়ার প্রিহিটার

 এয়ার প্রিহিটার

এয়ার প্রিহিটার হচ্ছে এক ধরনের হিট এক্সচেঞ্জার। এক্জস্ট ফ্লু গ্যাস  হতে তাপ উদ্ধার  করার জন্য এটি ব্যবহার করা হয়। বয়লার চিমনী এবং বয়লার ইকোনোমাইজারের মধ্যবর্তীস্থানে এয়ার প্রিহিটার স্থাপন করা হয়। এয়ার প্রিহিটার এর মধ্যে exhaust flue gases   হতে combustion air  তাপ গ্রহন করে যার ফলে কোন কোন বয়লারে এয়ার প্রিহিটার ব্যবহারে ৫%-১০% পর্যন্ত জ্বালানি সাশ্রয় হয়।


সকল বয়লারে এয়ার প্রিহিটার ব্যবহার হয়না, বিশেষ করে স্মল ইন্ডাষ্ট্রিয়াল বয়লার ও প্যাকেজটাইপ বয়লারে এয়ার প্রিহিটার খুব কমই ব্যবহার করা হয়। তবে বিদ্যুৎ কেন্দ্রের বয়লার ও বিভিন্ন প্রসেস ইন্ডাষ্ট্রিতে এয়ার প্রিহিটার ব্যবহার হয়।

বয়লারে ব্যবহৃত পানির গুনগত মান (Boiler Water Qulity)

বয়লারের কার্যক্ষমতা ও আয়ুষ্কাল বয়লারে ব্যবহৃত পানির বিভিন্ন মান মাত্রার (প্যারামিটার) উপর নির্ভর করে। বয়লারে পরিশোধিত পানি ব্যবহার না করলে বয়লারের কার্যক্ষমতা হ্রাস পায়। দীর্ঘদিন পরিশোধিত পানি ব্যবহার না করলে বয়লারের প্রেশার পার্টস ক্ষতিগ্রস্থ হয়ে বয়লারে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। বয়লার নির্মাতার নির্দেশনা অনুযায়ী বিভিন্ন প্রকারের বয়লারে পানির প্যারামিটার ভিন্ন হয়ে থাকে। স্বল্প ও মধ্যম কার্যকরী চাপের বয়লারে পানির প্যারামিটারসমূহ নিম্নরূপঃ 


ফিড ওয়াটার

১. পিএইচ (pH) : ৭-৯

২. হার্ডনেস : ০-৫ পিপিএম

৩. টিডিএস : সর্বোচ্চ ২৫০ পিপিএম


বয়লার ওয়াটার

১. পিএইচ (pH) : ৯-১১

২. টিডিএস (০-৩০০ পিএসআই বয়লারের জন্য): ৩৫০০ পিপিএম

 

স্টীম স্টপ ভাল্ভ( Steam Stop Valve)

বয়লার হতে বাষ্প সরবরাহ সম্পূর্ন বন্ধ অথবা চালু করার কাজে যে ভাল্ভ ব্যবহার করা হয় সেটিই মেইন ষ্টীম স্টপ ভাল্ভ নামে পরিচিত।


ষ্টীম স্টপ ভাল্ভ বয়লারের স্টীম ড্রাম বা শেলের সাথে উপরিভাগে স্থাপন করা হয়। ষ্টীম স্টপ ভাল্ভ এর ফ্লাঞ্জের সাথে উপযুক্ত গ্যাসকেট ব্যবহার করতে হয় অন্যথায় স্টীম লিকেজ হলে দূর্ঘটনার ঝুকি থাকে।

ষ্টীম স্টপ ভাল্ভ লিকেজ থাকলে ভাল্ভ বন্ধ থাকা অবস্থায় স্টীম লাইনে স্টীম যেতে থাকে ফলে দক্ষতা হ্রাস পায় এবং পাইপে কনডেনসেট জমে দূর্ঘটনাও ঘটতে পারে।

গেজ গ্লাস বা ওয়াটার লেভেল ইন্ডিকেটর (Water Level Indicator)

বয়লারের অভ্যন্তরের পানির লেভেল পর্যবেক্ষনের জন্য যে ডিভাইস ব্যবহৃত হয় তাকে গেজ গ্লাস বা ওয়াটার লেভেল ইন্ডিকেটর বলে। গেজ গ্লাস সাধারনত ডিজিটাল ও এনালগ দুই ধরনের হয়ে থাকে। বয়লারের অভ্যন্তরের পানির লেভেল পর্যবেক্ষণ করাই গেজ গ্লাস বা ওয়াটার লেভেল  ইন্ডিকেটর এর কাজ।


প্রত্যেক বয়লারে স্টীম ড্রাম বা শেলের পাশে গেজ গ্লাস স্থাপন করা হয়। প্রতিটি বয়লারে কমপক্ষে ২টি গেজ গ্লাস থাকতে হবে। নির্ধারিত সময় পর পর গেজ গ্লাস পরিস্কার ও পরীক্ষা করতে হয়। গেজ গ্লাস সবসময় পরিস্কার রাখতে হয় যেন পানির লেভেল স্পস্ট বুঝা যায়। গেজ গ্লাসে পনির লেভেল দেখার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা প্রয়োজন।


গেজ গ্লাস ব্যবহার করা না হলে অথবা নষ্ট থাকলে বয়লারের অভ্যন্তরের পানির সঠিক লেভেল নির্ধারণ করা যাবেনা ফলে প্রয়োজনমত পানি সরবরাহ নিশ্চিত করা যাবে না। নির্দিষ্ট লেভেলের কম বা বেশী পানি সরবরাহ করা হলে বয়লারে কার্যক্ষমতা হ্রাস পায় এমনকি দুর্ঘটনারও আশংকা  থাকে।


প্রেসার গেজ (Pressure Gauge)

বয়লারের অভ্যন্তরে বাষ্পের বষ্পচাপ নির্ণয়ের জন্য যে ডিভাইস ব্যবহৃত হয় সেটিই বয়লার প্রেসার গেজ হিসেবে পরিচিত। সাধারনত বয়লারে প্রেসার গেজ ষ্টীম ড্রামের সাথে লাগানো থাকে এবং বাষ্পের চাপ দেখার জন্য প্রেসার গেজ ব্যবহার করা হয়।


প্রেসার গেজ সঠিক রিডিং না দিলে বা নষ্ট থাকলে বয়লারের অভ্যন্তরে বাষ্পের বষ্পচাপ নির্ণয় না করতে পারার কারণে বার্ণার সঠিক সময়ে বন্ধ হয়না ফলে বয়লারের দুর্ঘটনার ঝুকি থাকে। তাই নির্দিষ্ট সময় পর পর প্রেসার গেজ ক্যালিব্রেশন করা জরুরী। বয়লারে ২টি প্রেসার গেজ থাকলে অধিক সুরক্ষা নিশ্চিত হয়।

বাংলাদেশ বয়লার রেগুলেশন, ১৯৫১ মোতাবেক বয়লারে একটি সাইফন পাইপ এর মাধ্যমে প্রেসার গেজ সংযুক্ত করতে হবে। সর্বোচ্চ নির্ধারিত বাষ্পচাপের দিগুন মানের প্রেসার গেজ ব্যবহার করতে হবে যাতে জলীয় পরীক্ষা করা সম্ভব হয়। স্মল ইন্ডাষ্ট্রিয়াল বয়লারের ক্ষেত্রে প্রেসার গেজ এর ব্যাস ৪ ইঞ্চি, অন্য সকল ক্ষেত্রে ৬ ইঞ্চি এর কম হওয়া যাবে না। প্রেসার গেজ এ সর্বোচ্চ নির্ধারিত বাষ্পচাপের জায়গায় লাল কালি দিয়ে মার্কিং করা বাঞ্চনীয়।

ওটার টিউব বয়লার(Water Tube Boiler)

ওয়াটার টিউব বয়লারে টিউবের ভিতরে পানি থাকে এবং টিউবের বাইরে আগুন বা আগুনের ধোঁয়া প্রবাহিত হয়। ওয়াটার টিউব বয়লার বেশী ক্যাপাসিটি এবং বাষ্পচাপ অধিক হয়ে থাকে। ওয়াটার টিউব বয়লার বিদ্যুত কেন্দ্র, কেমিক্যাল কারখানা, সার কারখানা, চিনিকল ইত্যাদি কারখানায় ব্যবহৃত হয়।

ওটার টিউব বয়লার

 

ফায়ার টিউব বয়লার (Fire Tube Boiler)

ফায়ার টিউব বয়লারে টিউবের ভিতরে আগুন বা আগুনের ধোঁয়া প্রবাহিত হয় এবং টিউবের বাইরে পানি থাকে। সাধারণত ফায়ার টিউব বয়লার প্যাকেজ টাইপ, স্বল্প চাপের এবং কম ক্যাপাসিটির হয়ে থাকে। বিভিন্ন গার্মেন্টস কারখানা, ঔষধ কারখানা ও রাইস মিলে এধরনের বয়লার ব্যবহৃত হয়।


 

বয়লার প্রকার(Boiler Types)?

বয়লার সাধারণত দুই প্রকার 

(১) ফায়ার টিউব বয়লার এবং 

(২) ওয়াটার টিউব বয়লার।

(১) ফায়ার টিউব বয়লারঃ ফায়ার টিউব বয়লারে টিউবের ভিতরে আগুন বা আগুনের ধোঁয়া প্রবাহিত হয় এবং টিউবের বাইরে পানি থাকে। সাধারণত ফায়ার টিউব বয়লার প্যাকেজ টাইপ, স্বল্প চাপের এবং কম ক্যাপাসিটির হয়ে থাকে। বিভিন্ন গার্মেন্টস কারখানা, ঔষধ কারখানা ও রাইস মিলে এধরনের বয়লার ব্যবহৃত হয়।

 

(২) ওটার টিউব বয়লারঃ ওয়াটার টিউব বয়লারে টিউবের ভিতরে পানি থাকে এবং টিউবের বাইরে আগুন বা আগুনের ধোঁয়া প্রবাহিত হয়। ওয়াটার টিউব বয়লার বেশী ক্যাপাসিটি এবং বাষ্পচাপ অধিক হয়ে থাকে। ওয়াটার টিউব বয়লার বিদ্যুত কেন্দ্র, কেমিক্যাল কারখানা, সার কারখানা, চিনিকল ইত্যাদি কারখানায় ব্যবহৃত হয়।

 


Saturday, February 18, 2017

বয়লার কি (What is Boiler)?

“বয়লার” শিল্প কারখানার জন্য একটি আবশ্যকীয় প্রধান যন্ত্র বা প্রাণ স্বরূপ। সাধারণত সকল শিল্পেই বয়লার ব্যবহৃত হয়। তন্মধ্যে বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা, চিনি কল, টেক্সটাইল মিল, পেপার মিল, ফিড মিল, রাইস মিল, ঔষধ শিল্প ও পোষাক শিল্প উল্লেখযোগ্য।

সাধারণভাবে বয়লার বলতে বুঝায় একটি আবদ্ধ আধার বা পাত্র যার ভিতরে তাপ প্রয়োগের মাধ্যমে পানি থেকে চাপযুক্ত বাষ্প উৎপন্ন করা হয়। বয়লারে জ্বালানি হিসেবে সাধারণত গ্যাস, তেল, কাঠ, কয়লা, তুস  ইত্যাদি ব্যবহার করা হয়।
 
 

বাংলাদেশ বয়লার আইন ২০২২ অনুযায়ী:

‘বয়লার’ অর্থ ২৫ (পঁচিশ) লিটারের অধিক পানি ধারণ ক্ষমতাসম্পন্ন কোনো বদ্ধ আধার বা পাত্র যাহা কেবল পানি হইতে বাষ্প উৎপাদন কার্যে ব্যবহৃত হয় এবং উৎপাদিত বাষ্পের প্রবাহ বাধাগ্রস্থ বা বন্ধ হইবার কারণে উহা সম্পূর্ণ বা আংশিকভাবে চাপযুক্ত থাকে এবং উক্ত আধার বা পাত্রের সহিত সংযুক্ত কোনো বয়লার কম্পোনেন্টও ইহার অন্তর্ভুক্ত হইবে;




Welding Procedure Specification (WPS) বা ওয়েল্ডিং পদ্ধতি নির্ধারণপত্র

  Welding Procedure Specification (WPS) বা ওয়েল্ডিং পদ্ধতি নির্ধারণপত্র হলো একটি লিখিত দলিল, যা কোনো নির্দিষ্ট ধাতব উপকরণ জোড়ার কাজ (wel...